কর্ণফুলী প্রতিনিধি,, 

কর্ণফুলী উপজেলার বড়উঠানে এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুরে বড়উঠান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলানা মুহিবুল্লাহ খান বাড়ীর মৃত দুদু মিয়ার ছেলে আবুল কাসেম (২৭।পুলিশ কর্ণফুলী টিভিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে।


স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে আবুল কাসেম বিষপান করলে পরিবারের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে আবুল কাসেম মারা যায়। তিনি পেশায় রিকশা চালক ছিলেন। পারিবাকি বিরোধের জের ধরে আবুল কাসেম আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানায়।বিষয়টি নিশ্চিত করছেন বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন।বিকালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।


এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই শীলব্রত বড়ুয়া জানায়, গত মঙ্গলবার রাতে কর্ণফুলী এলাকা থেকে বিষপান করা এক যুবককে ভর্তি করা হয় সে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কার মৃত্যু হয় ।


এর আগে বুধবার (১‌৬ জুন) রাত ১২ টার দিকে জুলধা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হানিফ তালুকদার বাড়িতে প্রেম ঘটিত ঘটনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কিশোরী ইয়াছিন আক্তার মুক্তা।


শাশুড়ি বকা-ঝকা করায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। অপরদিকে শনিবার (১২ই জুন) বিকেলের দিকে উপজেলার চরলক্ষ্যা ৪ নং ওয়ার্ড বোর্ড বাজার এলাকার মাইজ্যা ফকিরের বাড়িতে শাশুড়ি বকা-ঝকা করায় বিষপানে আত্মহত্যা করেন নাসরিন আক্তার (২২)।তিনি একই এলাকার মোঃ আল আমিনের স্ত্রী।